For Advertisement
বিতর্কের মধ্যে ‘খেলা হবে’র জন্য প্রস্তুত বুবলী
দেশের আলোচিত ও ব্যস্ত চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি গুঞ্জন ছড়ায়, সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। এমন খবরে বেশ ঝামেলায় পড়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত জানা যায়, তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণে এমনটি ঘটেছিল।
এ বিষয়ে বুবলী বলেন, অনেক স্নেহ করেন আমাকে তাপস ভাইয়া আর মুন্নী আপু। আমার পরিবারের মতো গুরত্বপূর্ণ অংশ তারা। সেখানে আমাদের এত সুন্দর একটি সম্পর্কে যারা এসব নোংরামি করে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে, তাদের আল্লাহ হেদায়েত দিক। কয়েক দিন এ ইস্যুটি নিয়ে বেশ ধকল সইতে হয়েছে এ অভিনেত্রীকে। নানা ঝামেলার মাঝে বুবলী তার ফেসবুক পেজে কয়েকটি নতুন লুকের ছবি পোস্ট করেছেন। ছবিগুলো এখন রীতিমতো ভাইরাল।
ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, টিএম ফিল্মসে খেলা হবে। বুবলীর পোস্ট করা ছবিগুলোতে অসংখ্য লাইক কমেন্টে ভরে গেছে। অনেকে কমেন্ট বক্সে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।
একজন লিখেছেন, গুঞ্জন কি তা হলে সত্যিই। অন্য একজন লেখেন— আমার প্রিয় অভিনেত্রী খুব ভালো লাগছে আপনাকে দেখতে। জানা যায়, তাপসের টিএম ফিল্মস থেকে সম্প্রতি দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছিল তাপস-বুবলীর এমন গুঞ্জনে হয়তো নায়িকার কাছ থেকে হাতছাড়া হতে পারে ‘খেলা হবে’ ছবিটি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বুবলী ‘খেলা হবে’র জন্য প্রস্তুত। প্রস্তুত টিএম ফিল্মসও। খুব দ্রুতই এ সিনেমার শুটিংও শুরু হবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore