Friday 31 July, 2026

For Advertisement

বাড়ি থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর লাশ

30 October, 2023 7:18:38

জনপ্রিয় মালায়লাম অভিনেত্রী রেঞ্জুশা মেননের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার নিজ বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ৩৫ বছর বয়সি এই অভিনেত্রীর আচমকা মৃত্যুতে হতবাক তার অনুরাগীরা। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়েছে, রেঞ্জুশা মেননকে কেরালার তিরভানন্তপুরমের করিয়ামে তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার আকস্মিক মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কেরালার পুলিশ কর্মকর্তারা তার মৃত্যুর তদন্ত চালাচ্ছেন।জানা গেছে, ওই অভিনেত্রী কয়েক মাস ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন। মালায়লাম চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে কাজ করার পাশাপাশি তিনি টেলিভিশন সিরিয়ালে লাইন প্রযোজক হিসেবেও কাজ করেছেন।

চিত্রজগতে পা রাখার আগে এই অভিনেত্রী একজন টেলিভিশন উপস্থাপিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। এটি একটি তারকা টিভি শো, যা তাকে জনপ্রিয়তা এনে দেয়। এরপর টেলিভিশন সিরিয়ালে কাজ শুরু করেন তিনি।

এরপর বড়পর্দায় অভিষেক হয় তার। অভিনেত্রী ‘সিটি অফ গড’, ‘বোম্বে ১২ মার্চ’, ‘লিসামায়ুদে ভিদু’, ‘অথভুথা দ্বীপু’ ও ‘কার্যস্থান’-এর মতো চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore