Monday 24 August, 2026
For Advertisement
করোনার ‘ছোবলে’ এবার আক্রান্ত মিঠুন চক্রবর্তী
27 April, 2021 3:42:26
ভারতে একের পর এক তারকা মুখ আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। এবার সেই তালিকায় যোগ হলো জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম।
হিন্দুস্তানটাইমস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাসাতেই তার শুরু হয়েছে চিকিৎসা।
গত মাস থেকেই পশ্চিমবঙ্গের বিধাসভা নির্বাচনের প্রচারে বিজেপির হয়ে প্রচার শুরু করেন মিঠুন। তাকে ঘিরে ভক্তদের উছ্বাস,সেলফি তোলার আবদার কোনোকিছু থেকেই দূরে সরে যাননি সত্তর বছর বয়সী এই অভিনেতা।
রাজনীতি মহলের একাংশের ধারণা, সম্ভবত তারই পরিণতির ফলে আজ করোনা আক্রান্ত তিনি।
সম্প্রতি করোনা সতর্কবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল মিঠুনের বিরুদ্ধে। মালদহের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস নির্বাচন কমিশনের কাছে মিঠুনের নামে অভিযোগও করেছিলেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore