For Advertisement
নায়ক আলমগীরের জন্য দোয়া চাইলেন উজ্জল
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের নায়ক আলমগীর। করোনার সাথে লড়াই করে যাচ্ছেন প্রবীণ এই নায়ক। নেয়া হয়েছে হাসপাতালে। এদিকে আলমগীরের একসময়ের সহকর্মী সুপারস্টার হিরো উজ্জল নায়ক আলমগীরের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উজ্জল ফেসবুকে লিখেছেন, ‘গত কয়েক মাস, আমরা যারা সমসাময়িক একে অপরের সাথে যোগাযোগ, সম্পর্ক ব্যক্তি স্বার্থের ঊধ্র্বে উঠে খুব শান্তিময়, আনন্দময় হয়ে উঠছিল। তেমনি আলমগীরের সাথেও। কিন্তু দুঃসংবাদ পিছু ছাড়ছে না। দুপুরে ফোন করে বললো- উজ্জল ভাই আমিও। বললাম- কি? উত্তর দিল- পজেটিভ। হাসতে হাসতে বলছিল। বললো হাসপাতালে ডাক্তারের পরামর্শমত ইনভেস্টিগেশন করিয়েছি। ওকে। চিন্তা কইরেন না। ওর বউ রুনা লায়লার ফেসবুক স্ট্যাটাসে সেরকমটাই পড়লাম। মন তো মানে না তাই আমিও দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত নিয়ে হাজির হলাম।’
নায়ক উজ্জলের মূল নাম-আশরাফ উদ্দিন আহমেদ। তিনি একাধারে একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক। সুভাষ দত্ত পরিচালিত বিনিময় চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। তিনি প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেছেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore