Sunday 4 October, 2026

For Advertisement

সুলতান’স ডাইনকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে: ওমর সানী

10 March, 2023 5:32:15

সুলতান’স ডাইনকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন চিত্রনায়ক ওমর সানী। নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ দাবি করেন ঢাকাই চলচ্চিত্রের এ অভিনেতা।

ওমর সানী নিজেও একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। ‘চাপওয়ালা’ নামের একটি রেস্টুরেন্ট-এর একাধিক শাখা রয়েছে তাঁর। সানী মনে করেন, একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী কখনো এমনটা করতে পারেন না।

ফেসবুকে ওমর সানী লিখেছেন, সুলতান’স ডাইন, একটা প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট। একটি স্ক্যান্ডাল হয়েছে যে বিড়াল কুকুরের মাংস তারা ব্যবহার করছে। সেই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, আমি কখনো যাইনি। কিন্তু তাদের খাবার খেয়েছি।

এই ঘটনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে ওমর সানী বলেন, এটুকু বলতে পারি, একজন মালিক কখনোই এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না। আমি মনে করি, একটা ষড়যন্ত্রের বেড়াজালে সুলতান’স ডাইন। এই ধরনের হেনস্তাকারী চিহ্নিত হয়েছে বাংলার মাটিতে অজস্রবার। অভিনেতা বলেন, আমি কারো সাপোর্ট করব না, সত্যের পক্ষে আছি মিথ্যার বিপক্ষে। আল্লাহ হেফাজত করুন সবাইকে।

সম্প্রতি সুলতান’স ডাইনের বিরুদ্ধে বিরিয়ানিতে ভিন্ন প্রাণীর মাংস ব্যবহার করার অভিযোগ তোলেন কনক রহমান খান নামের এক ভোক্তা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore