For Advertisement
রচনা ব্যানার্জির গোপন কথা ফাঁস করলেন প্রসেনজিতের স্ত্রী
ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। তার স্ত্রী অর্পিতা চ্যাটার্জিও এক সময় নিয়মিত সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি অভিনেত্রী রচনা ব্যানার্জিকে নিয়ে একটি গোপন কথা ফাঁস করেছেন প্রসেনজিতের স্ত্রী।
সম্প্রতি ‘দিদি নাম্বার ওয়ান’ রিয়েলিটি শোয়ে হাজির হয়েছিলেন অর্পিতা। প্রায় সাত-আট বছর পর তাদের দেখা। এই সময় স্মৃতিচারণ করতে গিয়ে প্রসেনজিতের ঘরণী বলেন, “একটা কথা আজ বলতে চাই, যেটা আমি আগে কখনো বলিনি। আমার বিয়ের পর সিদ্ধান্ত নিই যে, আর কাজ করব না। তখন ইতোমধ্যেই আমার হাতে অনেকগুলো সিনেমা ছিল। সেই সময় একজন এসে সব পরিচালক-প্রযোজকদের বাঁচিয়ে দিয়েছিলেন, তিনি হলেন ‘দিদি নম্বর ওয়ান’।”
কলকাতায় নিয়মিত কাজ করতেন না রচনা। তাই অর্পিতা নিজে ব্যক্তিগতভাবে রচনাকে অনুরোধ করেছিলেন যেন তার সিনেমার কাজগুলো করেন। অর্পিতার ভাষায়, ‘এই কথা আমি কখনো ভুলব না।’ তার কথায় সম্মতি জানিয়ে মিষ্টি হাসি হাসেন রচনাও।
প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে ৩৫টি সিনেমায় অভিনয় করেছেন রচনা ব্যানার্জি। এর মধ্যে রয়েছে— ‘সবুজ সাথী’, ‘স্নেহের প্রতিদান’, ‘কুরুক্ষেত্র’, ‘মায়ের আঁচল’ প্রভৃতি। সিনেমাগুলোর বেশিরভাগই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore