Monday 5 October, 2026

For Advertisement

টিকা নিয়েও স্ত্রীসহ করোনায় আক্রান্ত জন আব্রাহাম

3 January, 2022 6:46:32

ভারতজুড়ে ফের করোনা সংক্রমণ শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বলিউড তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর শোনা যাচ্ছে। টিকা নিয়েও সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বলি তারকা জন আব্রাহাম।

সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রমিত হওয়ার খবর জানাতে তিনি লিখেছেন, ‘আমি তিন দিন আগে এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম। পরে জানতে পেরেছিলাম উনি কোভিড পজিটিভ। প্রিয়া আর আমি কোভিড পজিটিভ হয়েছি। আমরা দুজন ঘরের মধ্যে কোয়ারেন্টিনে আছি। আমরা কারোর সংস্পর্শে আসিনি।’

জন আরও লিখেছেন, ‘আমরা দুজনই টিকা নিয়েছিলাম। এখন আমাদের দুজনের হালকা উপসর্গ আছে। আপনারা নিজেদের খেয়াল রাখুন। আর সুস্থ থাকুন। অবশ্যই মাস্ক পরবেন।’

সম্প্রতি ম্রুণাল ঠাকুর, অর্জুন কাপুর, অংশুলা কাপুর, রিয়া কাপুর, নোরা ফতেহি করোনা সংক্রমিত হয়েছেন। কিছুদিন আগে কারিনা কাপুর খান, অমৃতা অরোরা, সোহেল খানের স্ত্রী সীমা, সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ করোনা থেকে সুস্থ হয়েছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore