Sunday 4 October, 2026

For Advertisement

শাহরুখকে নিয়ে মিথিলার মন্তব্য ঘিরে হইচই

30 November, 2021 5:08:57

শাহরুখ খান বলেই কি তার সঙ্গে ছবি তুলতে হবে? সম্প্রতি দেওয়া এক সাক্ষাতকারে এমনই বিতর্কিত মন্তব্য করে বসেন বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রাশিদ মিথিলা। ২০১৯ সালে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান মুখ ছিলেন বলিউড সুপারস্টার ও পশ্চিমবাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান।

ওই অনুষ্ঠানে কিং খানের সঙ্গে একফ্রেমে বন্দি হন মিথিলা রশিদ। সঙ্গে ছিলেন তার দ্বিতীয় স্বামী তথা ওপার বাংলার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জী। ওই ছবি প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাত্কারে মিথিলাকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, ওইদিন শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার ব্যাপারে ব্যক্তিগতভাবে মোটেই আগ্রহ ছিল না তার। স্বামী সৃজিত নাকি তাকে জোর করেছিলেন।

ওই বছরের কলকাতা চলচ্চিত্র উৎসবে শাহরুখের সঙ্গে ছবি তোলার জন্য রীতিমতো লাইন দেন টলিউডের তারকারা। সে জায়গায় মিথিলার এই বক্তব্যে কার্যত হইচই পড়ে গেছে।

ওই সাক্ষাত্কারে শাহরুখের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে মিথিলা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই স্টারদের দেখলে স্বাভাবিকভাবেই নিতাম। আমি কাউকে দেখেই অজ্ঞান হয়ে যাই না। অনুষ্ঠানে কলকাতার সব স্টার শাহরুখ খানের সঙ্গে ছবি তুলছিলেন। আমি চুপ করে বসে ছিলাম। সৃজিত আমাকে এসে বলছিল, তুমি যাবে না ছবি তুলতে। আমার যেতে ইচ্ছা করছিল না। সৃজিত আমাকে প্রায় জোর করেই ছবি তোলার জন্য নিয়ে যায়। শুধু ছবিটাই তুললাম। এমন তো নয় যে তার সঙ্গে কোনো বাক্য বিনিময় হয়েছে। শুধু একটা ছবি তুলে আমি অত এক্সাইটেড হতে পারিনি।’

শুধু ভারতের নয়, উপমহাদেশের অন্যতম বড় সুপারস্টার শাহরুখ। গোটা বিশ্বে তার ফ্যান সংখ্যা অগুণতি। তার একটা ঝলক পেতে চাতক পাখির মতো বসে থাকে সকলে। সেই জায়গায় শাহরুখের সঙ্গে একফ্রেমে বন্দি হওয়ার সুযোগ পেয়েও মিথিলার এমন ভাবলেশহীন প্রতিক্রিয়ায় অবাক সকলেই।

যদিও এমন মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে বহু কুমন্তব্যের শিকার হতে হয়েছে মিথিলোকে। অনেকে আবার তাকে কটাক্ষও করেছেন। এক নেটিজেনের মন্তব্য, ‘তাতে শাহরুখ খানের বয়েই গেল। তিনি যে তোমার সঙ্গে ছবি তুলেছেন, এটাই তোমার (মিথিলার) ভাগ্য। তার (শাহরুখের) নখের সমান জনপ্রিয়তাও তোমার নেই।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore