Sunday 4 October, 2026

For Advertisement

নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব

29 November, 2021 9:18:22

জনপ্রিয় নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তার গত সাত বছরের লেনদেনের বিবরণ এনবিআরকে পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে।

সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো এনবিআরের এক চিঠিতে বলা হয়, ২০১৩ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণী এনবিআরে পাঠাতে হবে ব্যাংকগুলোকে।

ব্যাংক হিসাবের পাশাপাশি শাকিব খানের নামে যেকোনো সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, শেয়ার হিসাব থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। এছাড়া বন্ধ হয়ে গেছে এমন হিসাব থাকলেও তা জমা দিতে হবে।

এনবিআরের চিঠিতে শাকিব খান রানার পরিচয় দেওয়া হয়েছে অভিনেতা হিসেবে। আয়কর অধ্যাদেশের ১৯৮৪–এর ১১৩ (এফ) ধারার ক্ষমতাবলে এই হিসাব তলব করেছে এনবিআর। আয়কর ফাঁকির অনুসন্ধানের জন্য এই ধারা ব্যবহার করে থাকে এনবিআর।

এছাড়া শাকিব খান বা তার ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে ব্যাংক হিসাব বা তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্য জমা দিতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

কর অঞ্চল-১২-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, শাকিব খানের আয়কর রিটার্ন অনিয়মিত। একাধিকবার চিঠি দেয়া হলেও তিনি সাড়া দেননি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore