For Advertisement
ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস, ফের বিতর্কে জ্যাকুলিন
ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর ২০০ কোটি টাকা আত্মসাৎ ও বেশ কয়েকটি প্রতারণার মামলায় অভিযুক্ত।সেই প্রতারক ব্যবসায়ীর সঙ্গে জ্যাকুলিন ফার্নান্ডেজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এর আগে ‘রেস থ্রি’র অভিনেত্রী সুকেশের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়েছে দিয়েছিলেন। তবে নতুন করে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস হওয়ায় বিতর্কে জড়িয়ে পড়েছেন এই অভিনেত্রী।
একটি ওষুধ কোম্পানির দায়ের করা প্রতারণা মামলায় বর্তমানে রোহিণী জেলে বন্দি রয়েছেন চন্দ্রশেখর। এছাড়াও ২০টি বিভিন্ন অর্থ তছরুপের মামলায় জড়িয়ে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি জেলের ভেতরও একটি চক্র চালাচ্ছেন।
মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে উঠে এসেছে সুকেশের স্ত্রী লীনা মারিয়া পালের নামও। এই মামলায় সুকেশ, লীনাসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। লীনাও অভিনেত্রী। জন আব্রাহাম অভিনীত ‘মাদ্রাজ ক্যাফে’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
সেলফিতে দেখা গেছে নায়িকার গালে চুমু দিচ্ছেন এক ব্যক্তি। জ্যাকলিনের মুখে হাসি। ছবিতে সঙ্গের ব্যক্তির মুখ অর্ধেকটা ধরা পড়েছে। তাতেই মনে করা হচ্ছে, তিনি আর কেউ নন, সুকেশ।
সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, চলতি বছরের এপ্রিল-জুন মাস নাগাদ ছবিটি তোলা হয়েছে। সুকেশ তখন অন্তর্বর্তী জামিন পেয়ে জেলের বাইরে ছিলেন। সেই সময়ে নাকি জ্যাকুলিনের সঙ্গে চার বার দেখা হয়েছিল তার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্র জানিয়েছে, জ্যাকুলিনের জন্য একটি ব্যক্তিগত বিমানেরও ব্যবস্থা করে দিয়েছিলেন সুকেশ।
এদিকে অক্টোবরে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় একাধিক বার জেরা করা হয় জ্যাকলিনকে।তবে এ অভিনেত্রীর মুখপাত্রের বিবৃতিতে জানিয়েছেন— জ্যাকুলিনকে শুধুমাত্র এই মামলার সাক্ষী হিসেবে তলব করে ইডি। তিনি নিজের বয়ান রেকর্ড করেছেন। পরবর্তীতে ডাকলে তিনি একই ভাবে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করবেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore