Monday 5 October, 2026

For Advertisement

ভেঙে গেল অনুপম রায়ের দ্বিতীয় সংসারও

11 November, 2021 5:08:44

ভেঙে গেল কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়ের দ্বিতীয় সংসারও। স্বামী-স্ত্রী মিলে আজ ১১ নভেম্বর টুইট করে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা দিয়েছেন। সেখানে তারা জানান, সংসার না থাকলেও দুজনে ভালো বন্ধু হয়ে রইবেন। অনুপম জানান, পিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক মনে রাখার মতোই ছিল। কিন্তু ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার ফারাকের জন্য স্বামী-স্ত্রী হিসাবে তারা আর থাকতে পারছেন না। অনুপম কৃতজ্ঞতা জানিয়েছেন, বন্ধু, পরিবার এবং শুভানুধ্যায়ীদের যরা বরাবর পিয়া এবং তার পাশে থেকেছেন। এবং তাঁদের প্রত্যেকটি পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। সেই সমানুভূতি এবং সমর্থন যাতে ভবিষ্যতেও থাকে, তার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। এই বিবাহবিচ্ছেদকে সম্মানের সঙ্গে দেখার কথা বলেছেন।টুইটে বিবাববিচ্ছেদের খবর জানানো অবশ্য নতুন কোনও বিষয় নয়। সাম্প্রতিক অতীতে এমনই বিবৃতি দিয়ে নিজেদের আলাদা করে পথে চলার কথা ঘোষণা করেছিলেন, আমির খান এবং কিরণ রাও। আমিরও লিখেছিলেন, বন্ধু এবং সহকর্মী হিসাবে কিরণের সঙ্গে তাঁর সম্পর্ক থাকবে। এই পথে হাঁটলেন অনুপমও। যদিও বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত পিয়ার তরফ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি। নেটমাধ্যমে ১৪ অক্টোবর ‘প্রিয়’ লিখে অনুপমকে নিয়ে পিয়া পরিবার এবং বন্ধুদের সঙ্গে ছবি দিয়েছিলেন। সেখানে পুজোর মেজাজেই তাঁদের দু’জনকে দেখা গিয়েছিল।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore