For Advertisement
পুরনো জায়গাতেই ফিরলেন মিথিলা
প্রথম ছবি- ট্রলির উপর অনেকগুলো ব্যাগ। তার মাঝে বসে মেয়ে। আর ঝুঁকে পড়ে মেয়ের সঙ্গে গল্প করছেন বাবা। দ্বিতীয় ছবি- বাবার কোলে মেয়ে। অনেকদিন পরে দেখা হয়েছে দু’জনের। এতদিনের জমে থাকা খোশগল্প চলছে। এই দুটো ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। ১০০ দিন পরে দেখা হল বাবা-মেয়ের। সেই আনন্দের মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন মা, মিথিলা।
আরও পড়ুন: তীব্র তাপদাহে পুড়ছে কানাডা, ৫ দিনে প্রায় ৫০০ জনের মৃত্যু
তিন মাসের কিছু বেশি সময় আয়রাকে নিয়ে বাংলাদেশে ছিলেন মিথিলা। বুধবার সকালেই নিজের পুরনো জায়গা কলকাতার বাড়িতে ফিরলেন মিথিলা। এতদিন পরে সৃজিতকে কাছে মেয়ে খুশি আয়রাও। আসলে সৃজিতের সঙ্গে আয়রার সম্পর্ক বন্ধুত্বের। ঠিক যেন প্রিয় বন্ধুকে কাছে পেল আয়রা।
মিথিলা-আয়রার কলকাতায় ফেরার ছবি শেয়ার করেছেন সৃজিতও। গাড়িতে মাঝে বসে আয়রা। দু’পাশে তিনি এবং মিথিলা। এই ছবির ক্যাপশনে সৃজিত লিখেছেন, দ্য মিথিলা রাজ বায়োপিক। এতে রয়েছে সূক্ষ্ম রসবোধ।
সৃজিত এখন মিতালি রাজের বায়োপিক ‘সাবাস মিঠু’-র পরিচালনা নিয়ে ব্যস্ত। সেই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু। তারই সূত্র ধরে মিথিলার ছবিতে ‘মিথিলা রাজ’-এর উল্লেখ বলে মনে করছেন অনুরাগীরা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore