For Advertisement
নুরাল পাগলার লাশে খড়ি দেওয়া সেই যুবক গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় নুরাল পাগলার লাশে খড়ি দেওয়া রাসেল মন্ডল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
সোমবার দুপুরে যুগান্তরকে নিশ্চিত করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম। রোববার (২৮) সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাসেল মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের ক্ষুদিরাম সরকারপাড়া সামাদ মন্ডলের ছেলে।
রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম ইসলাম যুগান্তরকে বলেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে নজরুল মন্ডল নুরাল পাগলার লাশ পোড়ানোর জন্য খড়ি দিচ্ছে। ফুটেজের ওপর ভিত্তি করে তাকে শনাক্ত করা হয়।
পরে তাকে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেলের বাবা আজাদ মোল্লার করা মামলায় গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন ও পোড়ানো মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতার নজরুল মন্ডলকে আদালতে সোপর্দ করা হয়েছে। দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা চালায়। এ সময় রাসেল মোল্লা নামে নুরাল পাগলার এক ভক্ত তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় জনতার হামলায় গুরুতর আহত হন রাসেল মোল্লা। তাকে উদ্ধার করে ফরিদপুর নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নুরাল পাগলের লাশ পোড়ানো, হত্যাকাণ্ড, হামলা, ভাঙচুর লুন্ঠনের ঘটনায় রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৩৫শ হতে ৪ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore