For Advertisement
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সাতক্ষীরার কালিগঞ্জে সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রাজ্জাক (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১২ জুলাই) ভোররাতে সীমান্তের ইসামতি নদীর খারহাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের মরদেহ ফেরত পেতে স্থানীয় বসন্তপুর বিজিবি ক্যাম্পে লিখিত আবেদন করেছে পরিবার।
নিহত আব্দুর রাজ্জাক কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান আলীর ছেলে।
নিহতের চাচা আব্দুস সালাম ওরফে সবুজ হোসেন জানান, আব্দুর রাজ্জাকের মরদেহ ফেরত পাওয়ার জন্য দুপুর ১টার দিকে বসন্তপুর বিজিবি ক্যাম্পের অধিনায়কের কাছে লিখিত আবেদন করেছি। তবে তারা বলছে, বিএসএফের কাছে থেকে এখনো কোনও সংবাদ পায়নি।
কালিগঞ্জ উপজেলার বসন্তপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার খলিলুর রহমান জানান, আব্দুর রাজ্জাকের পরিবার মরদেহ ফেরত পেতে আবেদন করেছে। তবে বিষয়টি নিয়ে বিএসএফের পক্ষ থেকে এখনও কিছু জানায়নি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore