Friday 17 April, 2026
For Advertisement
নতুন বছরে ইউক্রেনের মূল লক্ষ্য রাশিয়াকে পরাজিত করা
8 January, 2023 11:39:25
ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচুক বলেছেন, নতুন বছরে আমাদের প্রধান লক্ষ্য— রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়।
তুর্কি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। খবর ইয়েনি সাফাকের।
টানা ১১ মাস ধরে রাশিয়ার হামলার শিকার ইউক্রেনীয়রা শনিবার অর্থোডক্স ক্রিস্টনদের বড়দিনে শনিবার গির্জাগুলোতে প্রার্থনার জন্য ভিড় করেন।
স্পিকার রুসলান স্টেফানচুক বলেন, বড়দিনে সবার একটাই প্রার্থনা, তা হলো— রাশিয়ার বিরুদ্ধে বিজয়।
ইউক্রনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা কাইরিলো টাইমোশেনকোসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা বড়দিন উপলক্ষ্যে গির্জায় গিয়ে প্রার্থনা করেন।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর শনিবারই প্রথম দেশটির বাসিন্দারা গির্জায় গিয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থনায় শামিল হলেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore