Tuesday 18 August, 2026
For Advertisement
কাঁকরোল ভর্তা
7 July, 2021 1:08:23
কাঁকরোল সবজিটি অনেকেই খেতে চায় না। বিশেষ করে বাচ্চারা তো একদম খেতে চায় না। কাঁকরোলের ভর্তা করে দিন, দেখুন পরিবারের যেসব সদস্যরা এতদিন কাঁকরোল খায় নি তারাই কেমন তৃপ্তি করে খাচ্ছে। সাথে বাচ্চারাও পছন্দ করবে এই খাবারটি।
উপকরণ:
(১) কাঁকরোল ৬টা
(২) বড় আলু একটি
(৩) রুই মাছ ২ টুকরা
(৪) কাঁচা মরিচ ৩-৪ টা (আপনি যেমন ঝাল খাবেন )
(৫) পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
(৬) রসুন কুচি ২ চা-চামচ
(৭) তেল দুই চা-চামচ
(৮) লবণ স্বাদমতো।
প্রণালি:
কাঁকরোলের খোসা ও বিচি ফেলে টুকরা করে নিন। আলু ও কাঁকরোল সেদ্ধ করে নিন। মাছ অল্প ভেজে কাঁটা বেছে নিন। সেদ্ধ কাঁকরোল, আলু, কাঁটা ছাড়ানো মাছ ও মরিচ একসঙ্গে বেটে নিন। একটা পাত্রে তেল গরম করে পেঁয়াজ ও রসুন ভেজে তাতে কাঁকরোলের মিশ্রণ দিয়ে একসঙ্গে ভেজে নিন। ঠান্ডা হলে ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore