Friday 17 April, 2026

For Advertisement

রাজধানীর বঙ্গবাজারের বরিশাল প্লাজা মার্কেটে আগুন, ৪০ মিনিটে নিয়ন্ত্রণ

8 April, 2023 12:33:43

রাজধানীর বঙ্গবাজারে বরিশাল প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে খবর পেয়ে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। সকাল ৮টা ৬ মিনিটে প্রথম ইউনিট এবং পরে একে একে আরও ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এর আগে সকালে এক বার্তায় বঙ্গবাজার ইসলামিয়া সুপার মার্কেটে আগুন লাগে বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস। পরে সংশোধিত বার্তায় ইসলামিয়া সুপার মার্কেট নয় বরিশাল প্লাজা বলে জানানো হয়।

সংশোধিত বার্তায় ফায়ার সার্ভিস জানায়, বরিশাল প্লাজা মার্কেটের চারতলায় আগুন লাগে। ১৪টি ইউনিট দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংস্থাটি।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (০৪ এপ্রিল) সকালে দেশে কাপড়ের অন্যতম পাইকারি মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশপাশের ৬টি মার্কেটেও এই আগুন ছড়িয়ে পড়ে। বড় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও স্মরণকালের ভয়াবহ এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজারের হাজার হাজার দোকান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore