Tuesday 28 July, 2026

For Advertisement

সিলেটে আজ থেকেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ

18 November, 2022 5:38:07

সিলেটে শনিবার ধর্মঘট ডেকছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। তবে শুক্রবার থেকেই প্রায় বন্ধ হয়ে পড়েছে বাস চলাচল। বিশেষত দূরপাল্লার বাস সিলেট থেকে ছেড়ে যাচ্ছে না। অগৈাষিত এই ‘ধর্মঘটে’ বিপাকে পড়েছেন যাত্রীরা।

বাস মালিকরা বলছেন, হবিগঞ্জ ও মৌলভীবাজারে আজ থেকে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় ঢাকাসহ দূরপাল্লার বাসগুলো সিলেট ছেড়ে যেতে পারছে না। দূরের বাস সিলেটে আসতেও পারছে না। তবে জেলার ভেতরে বাস চলাচল করছে বলে জানিয়েছেন তারা।

শুকবার সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর থেকে মালয়েশিয়া যাবেন প্রবাসী শ্রমিক অশোক রঞ্জন দেব। এজন্য সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসেন তিনি। বাসে করে ঢাকা গিয়ে সন্ধ্যায় উঠবেন বিমানে। তবে বাস টার্মিনালে এসে দেখেন, ঢাকামুখী কোন বাস ছেড়ে যাচ্ছে না। এতে বিপাকে পড়েন অশোক।

তিনি বলেন, মালয়োশিয়া যাওয়ার জন্য আমি তিনদিন আগে বিমানের টিকিট কিনেছি। শনিবার পরিবন ধর্মঘট থাকায় শুক্রবারের টিকিট কিনেছি। একারণে আগের রাতেও ঢাকায় যাইনি। কিন্তু আজকে সকালে বাস টার্মিনালে এসে দেখি কোন বাস ছাড়ছে না। অশোক বলেন, বিকেলে মধ্যে ঢাকা পৌছতে না পারলে আমার মিান টিকিটের পুরো টাকা গচ্ছা যাবে।

সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনাল থেকে আন্তঃজেলা বাস ছাড়া দূরপাল্লার কোন বাস ছাড়ছে না। আন্তঃজেলা বাসও সংখ্যায় খুব কম। দূরপাল্লার বাসের কাউন্টারগুলোও বন্ধ।

এনা বাসের বন্ধ কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সোমবারের আগে সিলেট থেকে আর বাস ছেড়ে যাবে না।

হানিফ পরিবহনের বন্ধ কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রী শরিফ হাসান বলেন, আমি ঢাকায় চাকরি করি। শনিবার ধর্মঘট জানি তাই আজকে ঢাকাই যাওয়ার জন্য এসেছিলাম। কিন্তু এখানে এসে কোন বাস পাচ্ছি না।

শরিফ বলেন, কয়েকটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছে। তবে তারা অনেক বেশি ভাড়া চাচ্ছে।

ধর্মঘটের আগেই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়া সম্পর্কে সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, আমাদের ধর্মঘট শনিবার। কিন্তু মৌলভীবাজার ও হবিগঞ্জে আজকে থেকে ধর্মঘট শুরু হয়েছে। ঢাকাসহ অন্যান্য জেলায় যেতে হলে এই দুই জেলা পাড়ি দিয়ে যেতে হয়। কিন্তু দুই জায়গায়ই ধর্মঘট থাকায় দূরপাল্লার বাস আসা যাওয়া করতে পারছে না। তবু কিছু বাস চলছে।

আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক আছে বলে জানান তিনি।পাঁচদফা দাবিতে শনিবার সিলেটে ভোর ৬ টা থেকে ২৪ ঘন্টার বাস ধর্মঘট ডাকে বাস মালিক সমিতি। ভিন্ন চারটি দাবিতে শনিবার অন্য পরিবহনগুলোরও ধর্মঘট ডেকেছে সিলেট বিভাগীয় শ্রমিক ঐক্য পরিষদ।

তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে গণসমাবেশ আয়োজনে বাধাবিপত্তি সৃষ্টি করতেই সরকার কৌশলে পরিবহনে ধর্মঘট ডাকিয়েছে। শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore