Friday 17 April, 2026

For Advertisement

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত

2 May, 2023 10:47:28

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় নয়ারিত রাজ্যে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে গেলে ১৮ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। রোববার স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

বেসামরিক সুরক্ষা কর্মকর্তা পেদ্রো নুনেজ জানান, বেসরকারি সংস্থার ওই বাস প্রতিবেশী রাজ্য জালিস্কোর গুয়াদালাজারা থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থিত নয়ারিতের গুয়াবিটোসের সমুদ্র সৈকতে যাওয়ার সময় রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।তবে দুর্ঘটনার তাৎক্ষণিক কোন কারণ জানা যায়নি। নুনেজ আরো জানান, যাত্রীরা সকলেই মেক্সিকোর নাগরিক।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore