Friday 17 April, 2026
For Advertisement
‘নাশকতামূলক তৎপরতার’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে মস্কো
19 April, 2023 11:59:49
রাশিয়া মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়ায় ‘বিরোধ উসকে দেয়ার’ প্রচেষ্টা ওয়াশিংটনকে বন্ধ করতে হবে। মস্কোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা বলা হয়। খবর এএফপি’র।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঐ বিবৃতিতে জোর দিয়ে বলা হয় যে, ‘রাশিয়ার সমাজে বিভেদ ও শত্রুতা উসকে দেয়ার লক্ষে আমেরিকার পক্ষের যে কোন পদক্ষেপ, সেইসাথে কূটনৈতিক মিশনকে নাশকতামূলক কাজ ধামাচাপা দেয়ার লক্ষে ব্যবহার করাকে কঠোরভাবে দমন করা হবে।’
বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার বিরোধী দলীয় রাজনীতিবিদ ভ্লাদিমির কারা-মুর্জাকে ‘সমর্থন করে উস্কানিমূলক বক্তব্য দেয়ার’ বিষয়ে ট্রেসিকে ডেকে পাঠানো হয়েছিল।সূত্র: বাসস
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore