For Advertisement
ঘরোয়া উপায়ে ঝাল চিতই তৈরির রেসিপি
বিকেলে বা সন্ধ্যার রাস্তায় ধোঁয়া ওঠা গরম গরম চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। বেশিরভাগ মানুষই চিতই পিঠার সঙ্গে ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করেন।তবে চাইলে কিন্তু সহজেই তৈরি করতে পারবেন ঝাল কিমা চিতই।
চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
উপকরণ:
– চালের গুঁড়া ১ কাপ,
– মাংসের কিমা আধা কাপ,
– পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ,
– কাঁচা মরিচ কুচি ১ চামচ,
– ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,
– টমেটো কুচি ২ টেবিল চামচ
– লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালী: প্রথমে চুলায় পিঠা বানানোর খোলা বসিয়ে তেল মাখিয়ে নিন। চালের গুড়ায় পরিমাণ মতো পানি ও লবণ মিশিয়ে পিঠার গোলা তৈরি করুন। গোলা যেন বেশি পাতলা বা ঘন না হয় সেদিকে খেয়াল রাখবেন। পিঠা তৈরীর আগে খোলা গরম করে নিন। এরপর খোলায় সাবধানে পিঠার গোলা দিয়ে সেদ্ধ করা মাংসের কিমা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি ও টমেটো কুচি দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চারপাশে পানি ছিটিয়ে দিন। ৩-৪ মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার কিমা চিতই।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore