For Advertisement
বেগুন ভেজে ফেলুন নতুন এই পদ্ধতিতে
স্বাদে নতুনত্ব নিয়ে আসতে একটু ভিন্নভাবে ভেজে ফেলতে পারেন বেগুন। গরম ভাতের পাশাপাশি রুটি কিংবা পরোটার সঙ্গে বেগুন ভাজা খেতে অসাধারণ লাগবে। আসুন জেনে নেই রেসিপি…
উপকরণ:
– বেগুন,
– লবণ, হলুদ ও মরিচের গুঁড়া,
– টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, পিঁয়াজ, রসুন ও মরিচ কুচি,
– ডিম ২টি।
প্রস্তুত প্রণালী: কচি বেগুন চাকা করে কেটে নিন। একটু মোটা করে কাটবেন। চামচের সাহায্যে ভেতরের অংশ উঠিয়ে রেখে দিন। বাটির মতো গর্ত হয়ে গেলে সামান্য লবণ, হলুদ ও মরিচের গুঁড়া মেখে নিন।
একটি বাটিতে উঠিয়ে রাখা বেগুন কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও মরিচ কুচি একসঙ্গে মিশিয়ে নিন। অল্প জিরা, ধনিয়া, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মেখে নিন। স্বাদমতো লবণ দেবেন। দুটো ডিম ভেঙ্গে মিশিয়ে নিন।
প্যানে তেল গরম করে বেগুনের টুকরা দিয়ে দিন। উপরের গর্ত করা অংশের চামচ দিয়ে ডিম-সবজির মিশ্রণ দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ মাঝারি থাকবে।
৫ মিনিট পর বেগুন উল্টে দিন। সময় করে এপাশ ওপাশ ভেজে তুলুন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore