Saturday 2 May, 2026

For Advertisement

গরমে মুখরোচক কুমড়ার চটপটি রেসিপি

4 July, 2021 6:24:48

যত দিন যাচ্ছে ততই বাড়ছে তাপমাত্রার পারদ! আর এই গরমে স্পাইসি খাবার-দাবার হজমের সমস্যা বৃদ্ধি করে। তাই শরীর আর মন এ বার চাইছে হালকা কিছু। তাই কুমড়া দিয়ে ভিন্ন স্বাদের এই কুমড়ার চটপটি তৈরি করুন। ভাত, রুটি, লুচি বা পরোটা— সবের সঙ্গেই জমিয়ে খাওয়া যায় কুমড়োর চটপটি। আসুন আজ শিখে নেওয়া যাক কুমড়োর চটপটি বানানোর সহজ রেসিপি…

কুমড়োর চটপটির উপাদান

#মিষ্টি কুমড়ো ৫০০ গ্রাম (ছোট ছোট টুকরো করে কাটা)

#পাঁচ ফোড়ন ১ চামচ

#শুকনা মরিচ ২-৩টা

# কাঁচা মরিচ ৫-৬টা

#২টো মাঝারি মাপের পেঁয়াজ (বড় বড় করে কাটা)

#বাদাম বাটা ১ চামচ,

# ফেটিয়ে নেওয়া টক দই আধা কাপ

#আন্দাজ মতো ধনে পাতা কুচি

#সরিষার তেল পরিমাণ মতো

#চিনি আর লবণ স্বাদ মতো।

বানানোর পদ্ধতি

# মিষ্টি কুমড়া ভাল করে ধুয়ে পানি ঝড়িয়ে সামান্য লবণ মাখিয়ে রেখে দিন।

# একটি পাত্রে মাঝারি আঁচে ২ চামচ তেল দিন। তেল গরম হলে তাতে শুকনো মরিচ ও পাঁচ ফোড়ন দিন।

# ফোড়ন দেওয়া হয়ে গেলে কুমড়ার টুকরোগুলো দিয়ে দু’পাশ ভাল করে ভেজে নিন।

# এ বারে এর সঙ্গে পেঁয়াজ, কাঁচা মরিচ-সহ বাকি সব উপকরণ দিয়ে দিন (ধনেপাতা ছাড়া)।

# এর সঙ্গে ১ কাপ জল দিয়ে ভাল করে নেড়েচেড়ে কষিয়ে নিন।

# তেল ভেসে উঠলে ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিয়ে আরও মিনিট খানেক ঢেকে রাখুন।

# এ বার আঁচ থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন মিষ্টি কুমড়োর চটপটি।

তথ্যসূত্র: জি নিউজ

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore