Tuesday 28 July, 2026

For Advertisement

নতুন চুল গজাতে ব্যবহার করুন রোজমেরি হেয়ার স্প্রে

28 July, 2026 6:15:52

বর্তমান সময়ে চুল নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছেন। কারণ অতিরিক্ত চুল পড়ার কারণে অনেকের মাথা টাক হয়ে যাচ্ছে।

এই সমস্যার সমাধানে অনেকে টেনশনে আছেন। যে কারণে বাজার থেকে নানা রকমের শ্যাম্পু, কন্ডিশনার, তেল ব্যবহার করছেন। কিন্তু মিলছে না সমাধান।

বর্তমানে বাজার কাঁপাচ্ছে রোজমেরি ওয়াটারের হেয়ার স্প্রে। এটি ম্যাজিকের মতো কাজ করে। খুব সহজে বাড়িতে বসে রোজমেরি হেয়ার স্প্রে তৈরি করে নিতে পারেন।

রোজমেরি পাতায় থাকে কার্নোসিক অ্যাসিড। এটি ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ ও স্নায়ুর নিরাময় করে। তাই রোজমেরি হেয়ার স্প্রে ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে। চুলের গোড়া মজবুত হয়। চুল ঝরে পড়া কমে।

রোজমেরি হেয়ার স্প্রে তৈরির উপকরণ:

রোজমেরির ডাল: ২-৩টি

মেথি: ১ চা চামচ

কালোজিরে: ১ চা চামচ

জল: ৫০০ মিলিলিটার

অ্যালোভেরা জেল: ১ চা চামচ

প্রস্তুত প্রণালী:

একটি পাত্রে মেথি, কালোজিরে ৮-১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে একটি পাত্রে ৫০০ মিলিলিটার জল নিন। জল ভালো করে ফুটিয়ে নিন। এবার গ্যাস বন্ধ করে দিন। তাতে দিয়ে দিন রোজমেরির পাতা। ৩০-৪০ মিনিট ঢাকনা দিয়ে ওই জলটি রেখে দিন। ঢাকনা খোলার পর ওই জলের মধ্যে ভিজিয়ে রাখা মেথি এবং কালোজিরে দিয়ে দিন। আবার ৩০ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিন।

৩০ মিনিট পর ঢাকনা খুলে মেথি, কালোজিরে এবং রোজমেরি পাতা ওই জলে ভালো করে চটকে নিন। এবার ওই মিশ্রণে ১ চা চামচ অ্যালোভেরা জেল মেশান। এবার একটি কাচের শিশিতে ঢেলে নিন। ফ্রিজে রেখে দিন। ৭ থেকে ১০ দিন পর্যন্ত এই মিশ্রনটি ব্যবহার করতে পারেন।

রোজমেরি হেয়ার স্প্রে ব্যবহারের পদ্ধতি

এবার আপনার শুকনো চুল দুই ভাগে ভাগ করে নিন। মাথার ত্বকে লাগান। মিনিট পাঁচেক হালকা হাতে মাসাজ করুন। শুকিয়ে নিলেই হবে। ধোয়ার কোনও প্রয়োজনীয়তা নেই। ৬ থেকে ৮ সপ্তাহ একটানা এই মিশ্রণ ব্যবহার করলে মিলবে সুফল।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore