Thursday 8 October, 2026

For Advertisement

রুটি দীর্ঘক্ষন নরম রাখতে জানুন কিছু টিপস

16 November, 2022 11:05:30

নরম তুলতে রুটি বানাতে চাইলে মানতে হবে কিছু কৌশল। অনেকে আবার অভিযোগ করেন যে রুটি ফুলে উঠলেও খানিক বাদে হয়ে যায় শক্ত। কিভাবে রুটি দীর্ঘক্ষণ নরম থাকবে জেনে নিন সে বিষয়ে সম্পর্কে।

– ডো তৈরির সময় আটায় এক চিমটি লবণ ও তেল দিন। ১০ টি রুটির জন্য ১ চা চামচ তেল দেবেন।

– ডো তৈরির জন্য কুসুম গরম পানি ব্যবহার করুন।

– রুটি তৈরীর আগে ডো ঢেকে রাখুন ১৫ মিনিটের জন্য।

– অল্প অল্প লেচি নিয়ে রুটি বানান। এতে রুটি পাতলা ও নরম হবে।

– সেঁকে নেওয়ার জন্য তাওয়া আগে গরম করে রাখবেন।

– রুটি নামানোর সময় অল্প মাখন বুলিয়ে নিলে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে।

– তাওয়া থেকে নামিয়ে পাতলা ভেজা কাপড়ে মুড়ে রাখলেও অনেকক্ষণ নরম থাকবে রুটি।

– ফ্রিজে রুটি রাখতে চাইলে জিপ লক ব্যাগে কিংবা মুখ বন্ধ বাটিতে রাখুন যেখানে বাতাস চলাচল করে না।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore