For Advertisement
চুল সিল্কি করবে পাকা পেঁপের প্যাক
চুল ভেঙে যাওয়া, খুশকি, আগা ফেটে যাওয়াসহ চুলের নানা সমস্যার সমাধান করে পাকা পেঁপে। আসুন জেনে নিন কিভাবে বানাবেন হেয়ার প্যাক…
পাকা পেঁপে, অলিভ অয়েল, কলা ও মধু: ১টি পাকা কলা ও ১ টেবিল চামচ অলিভ অয়েল একসঙ্গে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে মেশান ২ টেবিল-চামচ পাকা পেঁপে ও ১ চা চামচ মধু। মিশ্রণটি চুলে ২০ মিনিট লাগিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
পাকা পেঁপে, নিম ও নারকেলের তেল: খুশকি দূর করতে সাহায্য করবে এই প্যাক। ২ টেবিল চামচ পাকা পেঁপের সঙ্গে ২ চা চামচ নিমের গুঁড়া ও ১ টেবিল-চামচ নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
পাকা পেঁপে ও টকদই: পাকা পেঁপের রস করে নিন। ২ টেবিল চামচ পেঁপে রসের সঙ্গে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ করে আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore