For Advertisement
আক্কেল দাঁতের ব্যথা কমানোর ৭ উপায়
সব মানুষই আক্কেল দাঁত ওঠার সময় ব্যথা ও যন্ত্রণায় কাবু হয়ে পড়েন। আক্কেল দাঁত ওঠার ব্যথা সহ্য করতে না পেরে অনেকে ব্যথানাশক ঔষধ খেয়ে থাকেন।
আবার অনেকের ক্ষেত্রেই এই দাঁত ওঠার সময় অস্ত্রোপচার করার প্রয়োজন হয়। আক্কেল দাঁত আসলে কি? কেনই বা এই দাঁত ওঠার সময় এত ব্যথা হয়?
আরো পড়ুনঃ স্বাস্থ্যগুণে সমৃদ্ধ কামরাঙ্গার আচার
মুখের শেষ সীমানায় দুইপাশের উপর ও নিচের চারটি দাঁতকে বলা হয় আক্কেল দাঁত। সাধারণত ১৮-২৫ বছরের মধ্যে আক্কেল দাঁত উঠে।
যাদের মুখে ৩২ টি দাঁতের জায়গা থাকে না তাদের আক্কেল দাঁত ওঠার সময় প্রচন্ড ব্যথা হয়। কারণ দাঁত বের হওয়ার জায়গা পায়না। হলে প্রচন্ড ব্যথা হয় ও ফুলে যায় মাড়ির স্থানটি।
ফোলা ভাব এতটা মারাত্মক হয় যে, মুখের বাইরে থেকেও স্পষ্ট হয় ফোলা ভাব। শুধু ঔষধ খেয়ে নয় বরং ঘরোয়া উপায়ে দাঁতের ব্যথা কমানো যায়। জেনে নিন করণীয়-
– ঘরে ভিনেগার থাকলে ১ চা চামচ ভিনেগার এর সঙ্গে সমপরিমাণ পানি মিশিয়ে নিন। এর মধ্যে একটি তুলো ভিজিয়ে মাড়ির স্থানে দাঁত দিয়ে চেপে ধরে রাখুন। দেখবেন দ্রুত ব্যথা কমে গেছে।
– সবার রান্নাঘরেই লবঙ্গ থাকে। আক্কেল দাঁতের ব্যথা কমাতে একটি লবঙ্গ দাঁত দিয়ে চেপে ধরে রাখুন। চিবিয়ে ফেলবেন না। এতে দাঁতের যেকোনো ব্যথা মুহূর্তেই সেরে যায়।
আরো পড়ুনঃ চুলের যত্নে আমলকির ব্যবহার
– দাঁতের প্রচন্ড ব্যাথায় মুখের উপর থেকে ঠান্ডা বা গরম সেঁক দিন। দেখবেন দ্রুত কমে যাবে ব্যথা।
– অবিশ্বাস্য হলেও সত্যিই যে, পেঁয়াজ দিয়েও কমানো যায় আক্কেল দাঁতের ব্যথা। এজন্য এক টুকরো পেঁয়াজ ব্যথার স্থানে রেখে তার দিয়ে চেপে ধরুন। পেঁয়াজের রস ব্যথা কমাবে।
– ব্যথা কমাতে বেকিং সোডা ও দুর্দান্ত উপকারী। পেছনে একটি তুলার বল পানিতে ভিজিয়ে বেকিং সোডা মাখিয়ে নিন। এবার সেই তুলা আক্কেল দাঁতের উপরের রাখুন। ব্যথা কমতে শুরু করবে।
– পেয়ারা গাছের কচি পাতা পানিতে সেদ্ধ করে নিন। ওই পাতা আক্কেল দাঁতের গোড়ায় কিছুক্ষণ রেখে দিলে ব্যথা কমবে।
আরো পড়ুনঃ লটকন খেলে সারবে যেসব রোগ
– অনেক সময়ে দাঁতের গোড়ায় সংক্রমণ হলেও এ ধরনের ব্যথা হয়। সেক্ষেত্রে হালকা গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল বা কুলকুচি করুন। এই পদ্ধতি মুখ ও গলার যেকোনো ব্যথা কমানোর কার্যকরী কৌশল।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore