Friday 26 June, 2026

For Advertisement

চুল বাড়বে ঘরোয়া যত্নে

18 August, 2021 5:49:35

চুল ঝরে যাওয়া, খুশকি কিংবা চুল ঠিকঠাক না বাড়ার সমস্যা দূর করতে ঘরোয়া যত্ন ভীষণ জরুরী। জেনে নিন কীভাবে চুলের বিভিন্ন সমস্যা দূর করবেন ঘরোয়া যত্নে। মেথি সারা রাত ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগান।

আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আমলকীর গুঁড়া, শিকাকাই আর রিঠা পাউডার এর সঙ্গে নারকেল তেল মিশিয়ে অল্প গরম করে নিন।

মাথার তালুতে লাগিয়ে আলতো হাতে মেসেজ করুন ৫ থেকে ৭ মিনিট। একটা তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিংড়ে চুল জড়িয়ে রাখুন ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। অ্যালোভেরা জেল গোসলের আগে কিছুক্ষণ চুলে লাগিয়ে রাখুন।

ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে রাতে ঘুমানোর আগে মেসেজ করুন চুলে। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু শেষের চুল ধুতে পারেন ভিনেগার মিশ্রিত পানি বা চায়ের লিকার দিয়ে।

পেঁয়াজের রস, দই আর নারকেল তেল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। সপ্তাহে দু’দিন এই প্যাকটি লাগিয়ে চুল ধুয়ে ফেলুন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore