For Advertisement
মঙ্গলে পানি রহস্যের জট খুলছেন নাসার বিজ্ঞানীরা
মঙ্গল গ্রহ নিয়ে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা একটি বড় ধরনের রহস্য উম্মেচনের ঘোষণা দিয়েছে। কোটি কোটি বছর আগে মঙ্গলে পানি প্রবাহিত হতো। সেই পানির প্রবাহ কিভাবে হারিয়ে গিয়েছে তার উত্তর খুঁজে পেয়েছেন নাসার বিজ্ঞানীরা।
বিবিসির তথ্য আনুযায়ী, ৫২ তম চান্দ্র ও গ্রহ বিজ্ঞান সম্মেলনে বিজ্ঞানীরা এ সংক্রান্ত তথ্য তুলে ধরেছে এবং বিজ্ঞান ভিত্তিক একটি জার্নালে তা প্রকাশিত হয়েছে। সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেছেন, অনেক পুরাতন একটি পানির প্রবাহ মঙ্গলের শিলার মধ্যে খনিজ আকারে আটকে আছে।
মঙ্গলে অবস্থান করা মহাকাশযান পারসেভারেন্স রোভারের পাঠানো তথ্য ও ছবি থেকে তৈরি সিমুলশনের মাধ্যমে বিজ্ঞানীরা দেখান কিভাবে সময়ের সাথে সাথে গ্রহ থেকে পানির প্রবাহ হারিয়েছিল। চার বিলিয়নবছর আগে গ্রহটি উষ্ণ এবং ভেজা ছিল। লাল গ্রহটিতে একশ মিটার থেকে এক কিলোমিটার গভীর নদীর মাধ্যমে পানি প্রবাহিত হতো বলে প্রমান মিলেছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore