Monday 2 November, 2026

For Advertisement

সাকিবের পরিবর্তে যে তারকাকে দলে নিল কলকাতা

5 April, 2023 4:22:09

আইপিলে সাকিব আল হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। বুধবার সব ধোঁয়াশা দূর হয়ে গেছে। এদিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স জানিয়ে দিল তারা সাকিবকে নয়, জেসন রায়কে দলে ভিড়িয়েছে। রয়ের সঙ্গে এ মৌসুমের জন্য দেড় কোটি ভারতীয় রুপিতে চুক্তি করেছে তারা।

জাতীয় দলের খেলা থাকায় আইপিএলে এবার পুরো মৌসুমে খেলতে পারবেন না সাকিব আল হাসান। দুপক্ষের মধ্যে পারস্পরিক সমঝোতায় তাই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এ অলরাউন্ডার।

গত নিলামে সাকিবকে কলকাতা কিনেছিল এক কোটি রুপিতে। এবার জেসন রয়কে নিল দেড় কোটি রুপিতে।

সাকিবের সঙ্গে এবার আইপিএল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবে পিঠের চোটের কারণে এ মৌসুমে আর খেলতে পারবেন না এ ব্যাটার। মূলত এ কারণেই সাকিব স্পিন অলরাউন্ডার হলেও ব্যাটিংয়ের শক্তি বাড়িয়েছে কলকাতা।

কলকাতা একজন ওপেনারকে নেওয়ায় কিছুটা হলেও শঙ্কায় পড়েছেন বাংলাদেশ দলের আরেক তারকা লিটন দাস। তিনিও এবার খেলবেন কলকাতায়। তবে দুজনের পজিশন এক হওয়ায় একাদশে জায়গা পাওয়া কিছুটা হলেও কঠিন হয়ে গেল লিটনের জন্য। মাস খানেক আগেই পিএসএলে ৬৩ বলে ১৪৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন এ ইংলিশ ওপেনার।

এর আগে ২০১৭ এবং ২০১৮ মৌসুমে কলকাতায় খেলেছিলেন জেসন। সবশেষ ২০২১ মৌসুমে খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। সে মৌসুমে পাঁচটি ম্যাচ খেলে একটি অর্ধশতক সহ ১৫০ রান করেছিলেন এ ইংলিশ ওপেনার। ৩২ বছর বয়সি এ তারকা ইংল্যান্ডের হয়ে ৬৪টি-টোয়েন্টি খেলে চার ফিফটিতে ১৩৭.৬১ স্ট্রাইক রেটে করেছেন ১৫২২ রান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore