Tuesday 17 November, 2026

For Advertisement

ওমানে করোনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

16 June, 2021 12:39:12

সংযুক্ত আরব আমিরাতের ওমানে করোনায় আক্রান্ত হয়ে মো. মোরশেদ (৩২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১টার দিকে আমিরাতের একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত মোরশেদ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের হেলাল চৌধুরীপাড়া এলাকার মোহাম্মদ আব্দুল হাদীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার।

তিনি জানান, জীবন-জীবিকার তাগিদে সাত বছর আগে মোরশেদ মধ্যপ্রচ্যের দেশ ওমানে পাড়ি জমান। সেখানে তিনি মোটরপার্টসের ব্যবসা করতেন। তিনি দুই ছেলেমেয়ের জনক। দেশ-বিদেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় ওমানে তার দাফনকাজ সম্পন্ন হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore