Friday 20 November, 2026

For Advertisement

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলাদেশিকে গুলি করে হত্যা

20 November, 2026 5:25:40

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে কুইন্সটাউন শহরের অদূরে স্টার্ডহাম এলাকায় নিজের পরিচালিত একটি মদের বারে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত মইনুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মইনুদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। তিনি দক্ষিণ আফ্রিকার স্টার্ডহাম এলাকায় একটি মদের বার পরিচালনা করতেন।

তাকে হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore