Wednesday 29 July, 2026

For Advertisement

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

28 July, 2026 5:45:50
A view shows smoke and fire on the Lebanese side of the border with Israel, after Israel said it had noted armed group Hezbollah preparing to attack Israel and had carried out pre-emptive strikes on Hezbollah targets in Lebanon, as seen from Tyre, southern Lebanon August 25, 2024. REUTERS/Aziz Taher

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের এবং একজন পাশের বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা। অপর ব্যক্তি মুন্সীগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী মুঠোফোনে এ প্রতিবেদককে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় নিহত ৬ জনের মধ্যে চারজন আলীরটেক ইউনিয়নের বাসিন্দা এবং তারা সবাই পরস্পরের আত্মীয়।

তিনি বলেন, “বিদেশে ৬ বাংলাদেশি নিহতের খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত।”

তবে, দক্ষিণ আফ্রিকায় নারায়ণগঞ্জের ৬ বাসিন্দা নিহতের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

তিনি বলেছেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো বার্তা পাইনি। এমনকি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেনি। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।”

একই ধরণের বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore