Tuesday 17 November, 2026
For Advertisement
লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৩৩ বাংলাদেশি উদ্ধার
18 May, 2021 9:12:31
ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনেশিয়া নৌবাহিনী। এ ছাড়া ডুবে যাওয়া নৌকাটিতে থাকা আরও ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়। নিখোঁজ ব্যক্তিরা কোনো দেশের তা জানা যায়নি। খবর এএফপির।
তিউনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জিকরি বলেন, বেঁচে যাওয়াদের তিউনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি তেল ক্ষেত্রে রাখা হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো এএফপিকে বলেন, বেঁচে যাওয়া ৩৩ জন বাংলাদেশ থেকে এসেছেন। এছাড়া অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।
এর আগে সোমবার তিউনেশিয়ান নৌবাহিনী জানিয়েছে, প্রায় ডুবে যাওয়া একটি নৌকা থেকে শতাধিকের বেশি অভিবাসী উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি ও সুদানের।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore