Monday 19 October, 2026

For Advertisement

পর্তুগালে বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু

19 October, 2025 5:57:30

লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা প্রকৌশলী শফিকুল ইসলাম শফিক (৩৮) লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে পর্তুগালের একটি হাসপাতালে মারা গেছেন।

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে পর্তুগালের রাজধানী লিসবনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেড় মাস ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শফিক রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের বড় মোল্লা বাড়ির মৃত নুরুজ্জামান মোল্লার ছেলে। ৩ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

শফিকের মামাতো ভাই ইব্রাহিম আহমেদ আরজু বলেন, শফিক ছোট থাকতে তার বাবা মারা যায়। তিনি অনেক পরিশ্রমী ও মেধাবী ছিলেন। দশ বছর আগে তিনি পড়াশোনার জন্য প্রবাস যান। এরপর ২০১৯ সালে বিয়ে করেন। স্ত্রীসহ তিনি পর্তুগাল থাকতেন। তাদের কোনো সন্তান নাই।

শফিকুলের ভাগিনা মোহাম্মদ তারেক বলেন, আমার মামা সবার আদরের ছিলেন। মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রবীন শীষ বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। পরিবার থেকে বিষয়টি জানালে লাশ দেশে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore