Tuesday 17 November, 2026

For Advertisement

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী গ্রেফতার

19 August, 2025 11:46:13

মালয়েশিয়ায় কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (১৯ আগস্ট) সেলাঙ্গর রাজ্যের জালান মেরুতে একটি কাচের ফ্রেমের কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

সেলাঙ্গর জেআইএম পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে বলেছেন, অপস মাহিরের মাধ্যমে ২১ থেকে ৪৫ বছরের মোট ৪৩ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নাগরিক।

তিনি বলেন, ১৭ জন সেলাঙ্গর জেআইএম কর্মকর্তা ও কর্মী অভিযান চালানোর আগে সংশ্লিষ্ট এলাকায় এক মাস ধরে গোয়েন্দা তল্লাশি চালানো হয়।

গ্রেফতার বেশিরভাগ অভিবাসী গত দুই বছর ধরে কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করছিলেন বলে জানান পরিচালক।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore