Wednesday 26 August, 2026
For Advertisement
বাংলাদেশসহ ৪ দেশ থেকে কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা
11 May, 2021 11:46:35
বাংলাদেশসহ চার দেশের যাত্রীবাহী বিমান প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত। তবে এসব দেশ থেকে কুয়েতে কার্গো বিমান পরিবহনে কোনো বাধা নেই। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে রয়টার্স সোমবার (১০ মে) এমন খবর দেয়।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ওডিজিসিএ) বাংলাদেশ ছাড়াও নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সরাসরি ফ্লাইট প্রবেশ বন্ধের ঘোষণা দিয়েছে।
এক বিবৃতিতে উপসাগরীয় দেশটি জানায়, এ চার দেশ থেকে কুয়েতে প্রবেশের আগে অন্যকোনো দেশে অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
কুনা জানায়, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শেই ফ্লাইট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়। আরব আমিরাতও বুধবার থেকে এ চার দেশের ওপর ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছে। তবে আমিরাতও কার্গো বিমান পরিবহন চালু রাখার কথা জানিয়েছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore