Thursday 25 June, 2026

For Advertisement

বাংলাদেশ থেকে রেকর্ড পরিমাণ কর্মী নিচ্ছে সৌদি আরব

19 December, 2024 11:43:53

সৌদি আরব বাংলাদেশ থেকে প্রতিদিন ৪ হাজার থেকে ৬ হাজার কর্মী নিচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক মাসে ৮৩ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এই সংখ্যা বিশ্বের যেকোনো দেশের অন্যান্য দেশ থেকে মাসিক নিয়োগের সর্বোচ্চ রেকর্ড।

বিশাল বিশাল এবং উচ্চাভিলাষী সব মেগা প্রকল্প হাতে নিয়ে কাজ করছে সৌদি আরব। দেশটি তার ভিশন ২০৩০ কে সামনে রেখে এসব কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এ কারণে সেখানে ব্যাপকভাবে শ্রম চাহিদার বৃদ্ধি ঘটেছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরব ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালে রিয়াদ এক্সপোসহ বেশ কয়েকটি হাই-প্রোফাইল ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি বিমান চলাচল, রেলওয়ে এবং স্পোর্টস স্টেডিয়ামের বিশাল সব অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছে। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য বৈচিত্র্যময় শ্রমশক্তির প্রয়োজন হচ্ছে।

খবরে বলা হয়েছে, সৌদি আরবের প্রয়োজনীয় শ্রম শক্তির অনেকটাই জোগান দিচ্ছে বাংলাদেশ। সৌদি আরবও বাংলাদেশের প্রতি তার আন্তরিকতা দেখিয়েছে। বন্ধুত্বের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশকে ৩৭২ টন মাংস দান করেছে রিয়াদ।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার মতে, সৌদি আরবের দান করা এই মাংস ৬৪টি জেলার ৯৫টি অঞ্চলে এতিম, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং অভাবগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।

বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে আন্তরিকতার সম্পর্ক এগিয়ে নিতে চায়। নিজ স্বার্থেই বাংলাদেশকে প্রতি বছর প্রচুর পরিমাণ শ্রমশক্তি রপ্তানি করার প্রয়োজন হয়। ঢাকা আশা করছে, আগামী দিনেও সৌদি আরবে শ্রমশক্তি রপ্তানির এই হার অব্যাহত থাকবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore