Tuesday 17 November, 2026

For Advertisement

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

10 May, 2021 8:07:36

দক্ষিণ আফ্রিকায় আরমান মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বাংলাদেশ সময় সকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

আরমানের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গেয়ালনগর গ্রামে। তিনি ওই এলাকার সোহরাব মিয়ার ছেলে। আরমান জোহানেসবার্গের আলবার্টনে বাংলাদেশি মালিকানাধীন দোকানে চাকরি করতেন। সেখানেই তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরমানের পরিবার সূত্রে জানা গেছে, ১০ ভাই-বোনের মধ্যে আরমান সবার ছোট। ২০১৯ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। সেখানে একটি চায়ের দোকানে চাকরি করতেন।

পরিবার সূত্রে আরও জানা গেছে, ফ্লাইট বন্ধ থাকায় আরমানের লাশ দেশে পাঠানো সম্ভব হচ্ছে না। তাই দক্ষিণ আফ্রিকায় তাকে দাফন করা হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore