Tuesday 17 November, 2026
For Advertisement
মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা
5 May, 2021 10:10:03
ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সংক্রমণ প্রতিরোধে মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এ তালিকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা রয়েছে।
বুধবার এক বিবৃতিতে এ কথা জানান দেশটির সিনিয়র মন্ত্রী (নিরাপত্তা) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।
তিনি জানিয়েছেন, এ নিষেধাজ্ঞায় সব ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে অধিক সংক্রমণের দেশ হিসাবে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকের ওপর মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
সম্প্রতি ভারত থেকে আসা এক ব্যাক্তির শরীরে কোভিড-১৯ ভ্যারিয়েন্ট শনাক্তের পর ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
সূত্র: মালায় মেইল।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore