Tuesday 27 October, 2026

For Advertisement

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করল ওমান

1 November, 2023 11:13:27

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে ওমান। মঙ্গলবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এ তথ্য জানিয়েছে।

আরওপি জানায়, ইতোমধ্যে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সবধরনের বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত করা হয়েছে। পর্যটন ও ভ্রমণ ভিসায় আসা প্রবাসীদেরও ভিসা পরিবর্তনের সুযোগ বন্ধ করা হয়েছে।

ওমানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ওমান এবং মাসকাট ডেইলির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে ভিসা নিতে পারতেন প্রবাসী কর্মীরা।

ফলে এভাবে যারা দেশটিতে অবস্থান করছেন, তাদের দেশে ফিরে আসতে হবে। পরে কাজের ভিসা নিয়ে আবার সেখানে ফিরতে হবে।

আরওপি জানিয়েছে, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য সবধরনের ভিসা ইস্যু বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore