Wednesday 28 October, 2026

For Advertisement

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবককে পিটিয়ে হত্যা

26 October, 2023 12:24:18

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে অস্ত্রধারী সন্ত্রাসীরা মো. লিটন নামে যুবককে পিটিয়ে হত্যা করেছে। লিটন নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপুরের সিরাজ মিয়ার ছেলে। তিনি তিন মেয়ের বাবা ছিলেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবদুল হালিম শাকিল।

তিনি বলেন, রোববার বাংলাদেশ সময় রাত দেড়টায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার জোহানসবার্গের তার নিজ কনফেকশনারি দোকানে এ হামলার ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত লিটনের ছোট ভাই মো. সোহেল টেলিফোনে জানান, বৃহস্পতিবার অস্ত্রধারী সন্ত্রাসীরা লিটনের কনফেকশনারি দোকানে এসে চাঁদা দাবি করে। এ নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। সন্ত্রাসীরা তাকে গুলি করলে লক্ষ্যভ্রষ্ট হয়। পরে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore