Sunday 3 May, 2026
For Advertisement
অস্ট্রেলিয়ায় দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
5 May, 2023 6:09:45
অস্ট্রেলিয়ার ডারউইনে দুর্বৃত্তের হামলায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মো. ইশহাকুর রহমান সিফাত (২৩)। বুধবার (৩ মে) মধ্যরাতে ওই শিক্ষার্থীর বাসায় ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মারাত্মক আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে রয়্যাল ডারউইন হাসপাতালে আনা হলে বৃহস্পতিবার (৪ মে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থী চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।
এক বিবৃতিতে নর্দান টেরিটরি পুলিশ এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, মেজর ক্রাইমস ইউনিটের গোয়েন্দারা এখন হত্যাকাণ্ড হিসেবে ঘটনাটি তদন্ত করছে।
বিবৃতিতে বলা হয়, ঘটনার সাথে জড়িত ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে হেফাজতে রাখা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ আনা হয়নি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore