Friday 2 October, 2026

For Advertisement

নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি আহত

15 December, 2022 1:03:45

নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় দুর্বৃত্তের হামলায় এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তার গাড়ির চাবি ও মোবাইল ফোন নিয়ে যায়।

এ ঘটনায় তিনি স্থানীয় পুলিশ প্রিসিঙ্কটে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে, তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আহত ফাহিম রহমান (৬০) নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও নিউ আমেরিকান ওমেন্স ফোরামের সভাপতি অ্যাডভোকেট রুবাইয়া রহমানের স্বামী।

ফাহিম রহমানের পরিবার জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এলাকায় হাঁটতে বেরিয়ে ছিলেন তিনি। জ্যামাইকা টমাস এডিসন হাইস্কুলের সামনে কয়েকজন অজ্ঞাত যুবক তার পথরোধ করে। এরপর তারা তাকে বেদম মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও গাড়ির চাবি ছিনিয়ে নেয়।

ঘটনাটি হেইট ক্রাইম নয়। যারা হামলা করেছে তাদের বয়স ১৭ থেকে ১৮ বছরের মধ্যে বলে জানিয়েছে আহতের পরিবার।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore