Thursday 1 October, 2026

For Advertisement

মালদ্বীপে আগুনে বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু

12 November, 2022 11:44:16

মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই নারী। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে অগ্নিকাণ্ডে প্রাণহানির এই ঘটনা ঘটে। মালদ্বীপের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

স্থানীয় কর্তৃপক্ষ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, আমরা ১০ জনের মরদেহ পেয়েছি। আগুনে নেভাতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে। নিহতদের মধ্যে এক বাংলাদেশি এবং ৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছেন এক নিরাপত্তা কর্মকর্তা।

মালদ্বীপে বিদেশি শ্রমিকদের যে শর্ত রয়েছে তার সমালোচনা করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। মালদ্বীপে দক্ষ লোকদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore