Thursday 23 April, 2026
For Advertisement
সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
22 June, 2022 11:10:40
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন আরও দুই বাংলাদেশি। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী। বুধবার দিনগত রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
যে দুজন মারা গেছেন তাদের একজন হলেন- মো. আবদুল জলিল খান (৬২)। তার বাড়ি রংপুরের পীরগাছার তাম্বুলপুরে। আবদুল জলিলের পাসপোর্ট নম্বর BX0552614।
অন্যজনের নাম বিউটি বেগম (৪৭)। তিনি রাজধানী ঢাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর EA0009584। দুজনেই মঙ্গলবার রাতে মারা গেছেন।
এ নিয়ে সৌদিতে হজ করতে গিয়ে মোট ছয় বাংলাদেশি মৃত্যু হলো বলে হজ বুলেটিন সূত্রে খবর। এর আগে গত ১৭ জুন দুইজন এবং ১১ জুন ও ১৬ জুন আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয় সৌদিতে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore