Thursday 23 April, 2026
For Advertisement
কুয়েতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
27 April, 2022 11:37:42
কুয়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গত সোমবার সকালে কুয়েতের ৭ নম্বর রিং রোডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে একটি ময়লার ট্রাক উল্টে ঘটনাস্থলেই তারা মারা যান। ওই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, স্থানীয় সময় সকালে মরুভূমিতে ময়লা ফেলে আসার পর কুয়েতের ব্যস্ততম সড়ক আবু ফাতিরা থেকে কোস্টাল এলাকামুখী ওই রোডে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ময়লার গাড়িটি উল্টে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore