Thursday 23 April, 2026

For Advertisement

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধার করবে রেড ক্রস

27 February, 2022 8:59:11

ইউক্রেনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের উদ্ধার করবে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)। প্রবাসীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের উদ্ধার করে সুবিধাজনক সীমান্তে পৌঁছে দেবে সংস্থাটি।

রোববার (২৭ ফেব্রুয়ারি) পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি বার্তায় এসব তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, ইউক্রেনে থাকা প্রবাসী বাংলাদেশিরা বর্তমান পরিস্থিতিতে যে যেখানে আটকা পড়েছেন, তাদের সেখানেই অবস্থান করতে হবে। পরিস্থিতি বিবেচনা করে আইসিআরসি যোগাযোগের মাধ্যমে উদ্ধার করে সুবিধাজনক সীমান্তে পৌঁছে দেবে।

আরেক জরুরি বার্তায় পোল্যান্ড দূতাবাস জানিয়েছে, ইউক্রেন থেকে আসা এবং বর্তমানে পোল্যান্ডে অবস্থানরত প্রবাসীদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার।

ইউক্রেন থেকে আসা এবং বর্তমানে পোল্যান্ডে অবস্থানরত সব বাংলাদেশির নাম, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর এবং ঠিকানা বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তৌহিদ ইমামের নম্বরে (+49 1577 8676376) হোয়াটসঅ্যাপে অথবা service.warsaw@mofa.gov.bd ই-মেইলে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore