Thursday 23 April, 2026

For Advertisement

দক্ষিণ আফ্রিকায় আরো ১ বাংলাদেশি যুবক ছুরিকাঘাতে খুন

19 February, 2022 9:23:59

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার হামাস্ক্রাল শহরে নিজ দোকানের আফ্রিকান কর্মচারীর হাতে ছুরিকাঘাতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ হাসান (৩৩)। এঘটনার পর হত্যাকারী তার বাসা ও দোকানে থাকা নগদ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। গত ৬-৭ বছর আগে আফ্রিকায় সেদেশি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন হাসানের বড়ভাই টিপু।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হাসান নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্য জিরতলী গ্রামের গুনহাজী বেপারি বাড়ির মৃত আমিন উল্যা দরবেশের ছেলে। ৮ভাই ও ২ বোনের মধ্যে হাসান ছিলেন চতুর্থ।

নিহতের চাচা কামাল উদ্দিন বলেন, জীবিকার তাগিদে বড় ভাইয়ের মাধ্যমে গত ১৬ বছর আগে আফ্রিকায় যান মোহাম্মদ হাসান। আফ্রিকায় তার মৃত ভাই টিপু ছাড়াও ছোট ভাই হেলালও থাকেন। আফ্রিকায় যাওয়ার পর ভাইদের সহযোগিতায় প্রিটোরিয়ার হামাস্ক্রাল শহরে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামি জুনে বাড়ি আসার কথা ছিলো তার। পরিবারের পক্ষ থেকে তার বিয়েরও প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

নিহতের ছোটভাই হেলাল উদ্দিনের বরাত দিয়ে কামাল বলেন, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার জন্য সেদেশি (আফ্রিকান) এক যুবকে কর্মচারি হিসেবে নেন হাসান। দীর্ঘদিন পর বাড়ি আসবে তাই টাকা ও মুল্যবান মালামাল নিজের বাসায় রাখে হাসান। শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার পেছনের বাসায় গিয়ে খাওয়ার পর আফ্রিকান কর্মচারীসহ ঘুমিয়ে যান হাসান। রাতে কোন এক সময় আফ্রিকান ওই কর্মচারী ঘুমের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হাসানের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায়। হাসানের চিৎকারে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

এদিকে ছেলেকে হারিয়ে বারবার কান্না করতে করতে অবচেতন হয়ে যাচ্ছেন বৃদ্ধ মা জাহানারা বেগম। পরিবারের পক্ষ থেকে হাসানের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে মো. গোলাম মোস্তফা (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাবিলপুর গ্রামের জয়নাল আবেদিন মেম্বার বাড়ির মৃত জয়নাল আবেদিনের ছেলে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore