Thursday 23 April, 2026

For Advertisement

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ফ্রান্স আ.লীগের প্রস্তুতি সভা

18 February, 2022 7:24:34

যথাযোগ্য মর্যাদায় এবং সুষ্ঠুভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখার আহ্বায়ক কমিটি প্রাক-প্রস্তুতি সভা করেছে। সভায় নেতৃবৃন্দ বাংলাদেশ সময় একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ১ মিনিটে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত নেন।

প্যারিসের মেট্রো হোসের বাংলা রেষ্টুরেন্টে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স শাখা আওয়ামী লীগের আহ্বায়ক সুনাম উদ্দিন খালিক।

অন্যদের মধ্যে শেখ শাহজাহান সারু, হাসান সিরাজ, মনাই মিয়া, নুরুল আবেদিন, শাহজাহান শাহী, নুরুল হক, আকিল ইব্রাহিম, নজরুল ইসলাম চৌধুরী,আমিন খান হাজারি, আজিজুর রহমান, ইকবাল মোহাম্মদ জাফর, আফজাল হোসেন, অধীর সূত্রধর, জিল্লুর রহমান, সহিদ মিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore